ABOUT US

 

বর্তমানে এস. এস. সি. পরীক্ষা ছাত্র-ছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা। এই পরীক্ষায় ভালো ফলাফলই নির্ধারণ করে পরবর্তীতে ভালো কলেজে ভর্তি তথা একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ। শিক্ষার্থীদের নতুন ধরনের শিক্ষা পদ্ধতির সাথে পরিচিত করার মাধ্যমে ভালো ফলাফল এনে দেওয়ার জন্য এখানে নিরলস চেষ্টা করছেন কিছু বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র এবং শিক্ষক। তারই এক ক্ষুদ্রতর প্রয়াসের ফসল 'ওয়েসিস এডুকেয়ার একাডেমী' এই বছরে একটি প্যাকেজ কোর্স আয়োজনের মাধ্যমে এক নতুন স্বাতন্ত্র্য আনার জন্য জোড়দার প্রচেষ্টা চালানো হচ্ছে। উক্ত কোর্সের সরঞ্জামাদী তৈরির কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। 

প্যাকেজ কোর্স কি?

প্যাকেজ কোর্স বলতে এমন এক শিক্ষা ব্যবস্থার কথা বুঝানো হয় যেখানে প্রত্যেকটি বইকে কয়েকটি খন্ড করে প্রত্যেকটি খন্ডের উপর প্রথমে লেকচার,পরীক্ষা ও সলভ ক্লাশের পুনুরাবৃত্তির মাধ্যমে বইগুলো শেষ করা। পরবর্তীতে তিনটি পর্যায়ক্রমিক মডেল টেস্ট এর মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মেধা ও মননের উন্নয়নের মাধ্যমে তাদের আত্নবিশ্বাসী করে তোলা।

পরিবর্তনের প্রত্যয়ে নিরন্তর পথচলা..

ডিজিটালযুগে দেশের বেকারত্বকে হার মানাতে যুব সমাজে আধুনিক ও দক্ষ প্রযুক্তি ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে "STUDY MATERIAL BD" -এর যাত্রা শুরু। বর্তমানে পড়াশোনার পাশাপাশি যেকোনো একটি স্কিল কে কাজে লাগিয়ে সফলতার পথে অগ্রসর হওয়াটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয় । কিন্তু সঠিক গাইডলাইন এবং দিক-নির্দেশনার অভাবে অনেক শিক্ষার্থীই নিজের দক্ষতার সঠিক মূল্যায়ন করতে পারছে না । তাই সেরা প্রশিক্ষক, কোর্স এবং ক্যারিয়ার গাইডলাইন নিয়ে আমরা এসেছি আপনার জন্য।

আমাদের স্বপ্ন বাংলাদেশে একটি উদ্বাবনী এবং সহায়ক পরিবেশ তৈরি করা, যেখানে শিক্ষার্থীরা নতুন প্রযুক্তি সম্পর্কে জানবে এবং তাদের পছন্দের স্কিলকে বাছাই করে, সেটাতে দক্ষ হয়ে উঠতে পারবে। এতে তারা দক্ষতা এবং সমস্যার সমাধানের ক্ষমতা বাড়াতে পারবে যা তাদের ভবিষ্যৎ কর্মজীবনে সফলতা আনবে।

নতুনকিছু শিখতে এবং পছন্দের স্কিল ডেভেলপ করে নিজেকে একটি উন্নত ক্যারিয়ার উপহার দিতে -আজই যুক্ত হয়ে যান  "STUDY MATERIAL BD"-র সাথে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ