OASIS EDUCARE ACADEMY
Hospital Road, Singair, Manikgonj
Contact No: 01712807642
Web: oasisedu.blogspot.com
‘অনুশীলনীর সৃজনশীল
প্রশ্নোত্তর’
বিষয়ঃ রসায়ন
‘নবম অধ্যায়’
‘১’ নং সৃজনশীল প্রশ্নের উত্তর
ক) নাইট্রোজেন ডাই অক্সাইড (NO2) গ্যাসের বর্ণ বাদামী।
খ) PH স্কেল অনুযায়ী অম্লীয় দ্রবনসমূহের PH এর মান 7 অপেক্ষা কম এবং ক্ষারীয় দ্রবণসমূহের PH মান 7 অপেক্ষা বেশি। চুনের(CaO) সাথে পানি মিশালে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড নামক ক্ষার উৎপন্ন হয়।
CaO + H2S = Ca(OH)2
সুতরাং চুনের পানি ক্ষারীয়। ইহার PH মান 7 অপেক্ষা বেশি হবে.
গ) উদ্দীপকে CaO ও NH4Cl এর সমন্বয়ে X গ্যাসটি উৎপন্ন হয়েছে।বিক্রিয়াটি নিম্নরূপঃ
CaO(s) + NH4Cl(aq) = CaCl2 (aq) +
NH3(g) + H2O(l)
সুতরাং X গ্যাসটি হল অ্যামোনিয়া (NH3)। ইহা পানিতে সম্পূর্ণরুপে দ্রবনীয় একটি ক্ষার। অ্যামোনিয়ার জলীয় দ্রবনে অর্থাৎ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে NH4+ ও OH- আয়ন বিদ্যমান। অ্যামোনিয়া (NH3) গ্যাসের জলীয় দ্রবন ক্ষারধর্মী হওয়ায় ইহা এসিডের সাথে বিক্রিয়ায় লবণ ও পানি উৎপন্ন করে।
NH4OH + HCl = NH4Cl
+ H2O
ঘ) লঘু ক্ষারের সাথে ধাতব আয়নের বিক্রিয়ায় অধঃক্ষেপ উৎপন্ন হয়। অতিরিক্ত ক্ষার দ্রবণ যোগ করলে উক্ত অধঃক্ষেপ দ্রবীভূত হয়। X গ্যাস তথা NH3 হল লঘু ক্ষার। আয়রন লবণের (FeCl3) জলীয় দ্রবনে X গ্যাস তথা NH3 গ্যাস চালনা করলে বিক্রিয়া সংঘটিত হয় এবং NH4Cl লবণ এর পাশাপাশি Fe(OH)3 এর লালচে বর্ণের অধঃক্ষেপ পড়ে। কারণ জলীয় দ্রবনের সংস্পর্শে অ্যামোনিয়া গ্যাস NH4+ ও OH- আয়ন তৈরি করে। নিম্নরূপ
FeCl3 + NH3 +
H2O = NH4Cl + Fe(OH)3
‘২’ নং সৃজনশীল প্রশ্নের উত্তর
ক) তেতুলে টারটারিক এসিড থাকে।
খ) উদ্দীপকে উল্লেখিত জলাশয়ে টেক্সটাইল মিল ও ডায়িং শিল্প হতে রং ও সালফিউরিক এসিড মিশ্রিত বর্জ্য ফেলা হচ্ছে। কোন জলাশয়ের PH এর মান নির্ভর করে এতে দ্রবীভূত এসিড ও ক্ষারীয় উপাদানের উপর। দ্রবীভূত এসিডের পরিমাণ বেশি হলে উক্ত জলাশয়ের পানি অম্লীয় হবে অর্থাৎ PH এর মান 7 অপেক্ষা কম হবে। উক্ত জলাশয়ে যেহেতু এসিড মিশ্রিত বর্জ্য ফেলা হচ্ছে তাই এর PH এর মান 7 অপেক্ষা কম।
গ) টেক্সটাইল মিল ও ডায়িং শিল্প হতে বর্জ্য ও রং জলাশয়ে ফেলা হচ্ছে তা মূলত সালফিউরিক এসিড মিশ্রিত। এই এসিডের মাধ্যমে সংশ্লিষ্ট জলাশয়ের পানি দূষণ একটি নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাড়িয়েছে।
টেক্সটাইল মিল ও ডায়িং শিল্পের দূষণ নিয়ন্ত্রন প্লান্টের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতকরনের মাধ্যমে এসিড দূষণ নিয়ন্ত্রন করা সম্ভব।নিচে এসিড দূষণ নিয়ন্ত্রনে প্রয়োজনীয় পদক্ষেপ তুলে ধরা হলঃ
v প্রতিটি টেক্সটাইল মিল ও ডায়িং শিল্পের জন্য নিজস্ব বর্জ্য শোধনাগার তৈরি করতে হবে।
v প্রক্রিয়াকরন ও পরিবেশ উপযোগী না করে শিল্প বর্জ্যসমূহ সরাসরি জলাশয়ে ফেলা বন্ধ করতে হবে।
v বর্জ্য পদার্থ ফেলার জন্য নির্দিষ্ট ডাম্পিং এরিয়া স্থাপন করতে হবে।
v এসিড দূষণ সম্পর্কে সংঘটিত জনসচেতনতা ও সংঘবদ্ধ জনমত গড়ে তুলতে হবে।
2SO2 + O2 = SO3
SO3 + H2O = H2SO4
NO2 + H2O= HNO3
এই এসিডসমূহ বৃষ্টির পানির সাথে এসিড বৃষ্টিরূপে ভূপৃষ্ঠে পতিত হয়।
